সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে উন্নতির গল্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতিসংঘের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্সে (ইজিডিআই) ১১ ধাপ এবং ই-পার্টিসিপেশন সূচকে ৫ ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২০০৩ সালের পর এবার সর্বোচ্চ ইজিডিআই ভ্যালু (০.৬৫৭০) অর্জন করেছে।

গত মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যায় নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এই ইনডেক্স প্রকাশ করা হয়।

ইজিডিআই-২০২৪ অনুযায়ী, ১৯৩টি দেশের মধ্যে বাংলাদেশ এখন ১০০তম। ২০২২ সালে ছিল ১১১তম এবং ২০২০ সালের প্রতিবেদনে এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১১৯তম। অন্যদিকে, ই-পার্টিসিপেশন সূচকে বাংলাদেশের বর্তমান অবস্থান ৭০তম। ২০২২ সালে ছিল ৭৫তম অবস্থানে। এ বছর স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে সর্বোচ্চ ইজিডিআই মান নিয়ে বাংলাদেশ এগিয়ে রয়েছে।

 ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট মূল্যায়নে সব সদস্য রাষ্ট্রের বিভিন্ন প্রকাশনা এবং অনলাইনভিত্তিক বিভিন্ন সেবার তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ইজিডিআই তৈরি করা হয়। ইনডেক্স তৈরিতে দেশগুলোর অনলাইনে সেবা প্রদান, আইন ও পলিসি কাঠামো, ই-পার্টিসিপেশনের অবস্থার পাশাপাশি টেলিযোগাযোগ অবকাঠামো এবং হিউম্যান ক্যাপিটালকে মূল্যায়ন করা হয়।

ইজিডিআই-২০২৪ এ শীর্ষ তিনে রয়েছে যথাক্রমে ডেনমার্ক, এস্তোনিয়া ও সিঙ্গাপুর। বাংলাদেশের প্রতিবেশী ভারত রয়েছে ৯৭তম স্থানে আর মিয়ানমারের অবস্থান ১৩৮। দক্ষিণ এশিয়ার দেশ মালদ্বীপ ৯৪, শ্রীলংকা ৯৮, ভুটান ১০৩ আর নেপাল ১১৯তম স্থানে রয়েছে।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ