শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

জুলাই শহীদ স্মৃতি ফাউ‌ন্ডেশনে প্রধান উপ‌দেষ্টার ১০০ কোটি টাকা অনুদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই শহীদ স্মৃ‌তি ফাউন্ডেশন গঠন করা হয়েছে। সরকারের ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ ফাউন্ডেশনে ১০০ কো‌টি টাকা অনুদান দিয়েছেন প্রধান উপ‌দেষ্টা ড. ইউনূস।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নেয়া উদ্যোগের কথা সংবাদ সম্মেলনে জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ।

সাত সদস্ বিশিষ্ট এ ফাউন্ডেশনের প্রধান হলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। সাধারণ সম্পাদক হলেন শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ।

সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন নিয়ে সাতটি উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্যে একটি উদ্যোগ হচ্ছে, যারা অর্থ সংকটে ভুগছেন তাদের জরুরি আর্থিক সহায়তা, এককালীন একটি ভাতা ও মাসিক ভাতা দেয়া হবে। এটা এই সপ্তাহেই আমরা শুরু করব। দে‌শ ও দে‌শের বাই‌রে যে কেউ এখা‌নে অনুদান দি‌তে পা‌র‌বে।’

 মুগ্ধ'র ভাই স্নিগ্ধ বলেন, ‘যারা আহত হয়ে চি‌কিৎসাধীন রয়েছেন তাদের চি‌কিৎসা শুরু করা হবে প্রথম কাজ। এ সপ্তাহ থেকে সহায়তার কাজ শুরু হবে। শহীদ পরিবারদের এখান থেকে অনুদান দেয়া হবে।’

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ