সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

বৈষম্য দূর করতে হলে রাসুল সা. এর আদর্শে রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠন করতে হবে: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ স. এর জীবনাদর্শ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে ভারসাম্য এনে দিতে পারে। সকল প্রকার বৈষম্য মূলোৎপাটনে তিনি যে সংবিধানের আলোকে রাষ্ট্র পরিচালনা করেছিলেন তা ছিল আল কুরআন। রাসুল সা. আল্লাহর খলিফা বা প্রতিনিধি হিসেবে মদীনায় যে রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিলেন তা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছিল। মানুষের অর্থনৈতিক, সামাজিক নিরাপত্তা সহ মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি একদিকে ছিলেন সমাজ সংস্কারক, পরিবারের কর্তা, অন্যদিকে ছিলেন রাষ্ট্র ও সমরনায়ক। একই সাথে সমাজ ও রাষ্ট্রের অনেকগুলো গুরুত্বপূর্ণ চরিত্রে তাঁর ভারসাম্যপূর্ণ অবস্থান ও নেতৃত্ব মানবজাতির জন্য অনুসরণীয় আদর্শ। আমরা রাসুল স. ও তাঁর পরবর্তি খোলাফায়ে রাশেদার আদর্শের আলোকে ন্যায় ও ইনসাফভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার কাজ করছি। খেলাফতে রাশেদার আদর্শে সমাজ বিনির্মিত হলে বাংলাদেশেও বৈষম্য দূর হবে। ফ্যাসিস্ট-স্বৈরাচারের যাঁতাকলে জাতিকে আর পিষ্ট হতে হবে না। যারা বিভিন্ন সংস্কারের দায়িত্ব যারা পালন করছেন তাদেরকে রাসুল স. এর আদর্শ অনুসরণের আহ্বান জানাচ্ছি।

খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে সোমবার বেলা ৩টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মাহে রবিউল আউয়াল উপলক্ষে এক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য মাওলানা আবদুল কাইউম সোবহানী, যুগ্ম-মহাসচিব অধ্যাপক আবদুল জলিল, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, অধ্যাপক ড. তারেক ফজল, মুফতি মনজুর আহমদ।

ঢাকা মহানগরী দক্ষিণ সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, মুফতি আবদুল হক আমিনী, হাজী নুর হোসেন, মাওলানা ফারুক আহমদ ভূইয়া, এডভোকেট রফিকুল ইসলাম, আলহাজ¦ আমীর আলী হাওলাদার, মাওলানা মুখলিছুর রহমান, মাওলানা এহতেশামুল হক নোমানী, মুফতি মনজুর আহমদ, মাওলানা সর্দার নেয়ামত উল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি নুর মোহাম্মদ প্রমুখ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ