শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

বাবু-শ্যামল-শাহরিয়ার ৭ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির এবং দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে আদালতে উপস্থিত করে আলাদা আলাদা মামলায় তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। পরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানা উল্যাহ শুনানি শেষে ৭ করে তা মঞ্জুর করেন।

তাদের রাজধানীর রমনা ও ভাষাণটেক থানায় করা হত্যা মামলায় রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

এরমধ্যে সাংবাদিক শ্যামল দত্তের বিরুদ্ধে গুলি করে যুবক ফজলুকে হত্যার অভিযোগে ভাষাণটেক থানায় করা মামলায় এ রিমান্ডের আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. সাহিদুল বিশ্বাস। 

আর মোজাম্মেল হক বাবু ও শাহরিয়ার কবিরের বিরুদ্ধে গৃহপরিচারিকা লিজাকে হত্যার অভিযোগে রমনা মডেল থানার মামলায় রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. পায়েল হোসেন।

মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন গত ১৮ জুলাই রমনা থানাধীন এলাকায় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণে গুলি ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়। এতে অনেক সাধারণ মানুষ আহত হন। আহতদের মধ্যে গুলিবিদ্ধ লিজা আক্তার গত ২২ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় গত ৫ সেপ্টেম্বর লিজা আক্তারের বাবা মো. জয়নাল শিকদার বাদী হয়ে শেখ হাসিনাসহ ১৭৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এ মামলা আসামি হলেন মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবির। আর ভাষাণটেক থানাধীন এলাকায় বিজয় মিছিল করতে গেলে গুলিবিদ্ধ হয়ে মারা যান ফজলু। এ ঘটনায় গত ১১ সেপ্টেম্বর নিহত ফজলুর ভাই সবুজ বাদী হয়ে শেখ হাসিনাসহ ১৬৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এ মামলার আসামি শ্যামল দত্ত।

এর আগে ১৬ সেপ্টেম্বর ময়মনসিংহ থেকে আটক হওয়ার পর দুই সংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে ঢাকা মহানগর গোয়েন্দা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

একইদিন রাতে রাজধানীর বনানী থেকে গ্রেফতার করা হয় ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে। আবার একই দিন রাতে শ্যামলী থেকে গ্রেফতার করা হয় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে। তাকেও আজ আদালতে তোলার কথা রয়েছে। যাত্রাবাড়ী থানায় হত্যা মামলায় তাকে ৫ দিনের রিমান্ড আবেদন জানানো হয়েছে বলেও জানা গেছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ