সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

বিশ্বজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দিলো ইসলামিক ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক হিফজুল কোরআন ও কেরাত প্রতিযোগীতায় বিজয়ী ৪ জনকে সংবর্ধনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

রোববার (১৫ সেপ্টেম্বর) বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব পাশে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন ও সংর্বধনা অনুষ্ঠানের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন।

প্রধান অতিথি হিসেবে পক্ষকালব্যাপী এ অনুষ্ঠানমালার উদ্বোধন করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে বিভিন্ন সময়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পুরস্কার বিজয়ী ৪ হাফেজকে সংবর্ধনা দেওয়া হয়।

পুরস্কার বিজয়ী চার জন হাফেজের মধ্যে রয়েছেন- ৪৪তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা সৌদি আরব-২০২৪ এ ১ম স্থান (৩০ পারা হিফজ) অর্জনকারী হাফেজ মো. আনাছ বিন আতিক এবং হাফেজ মুয়াজ মাহমুদ (১৫ পারা হিফজ)। এছাড়া ৪০তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ইরান-২০২৪ ও ১৯তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা আলজেরিয়া-২০২৩ এ যথাক্রমে ১ম ও ৩য় স্থান অধিকারী হাফেজ বশির আহমদ এবং ৮ম আন্তর্জাতিক ক্বিরাত প্রতিযোগিতা ইরান-২০২৪ এ ৩য় স্থান অধিকারী হাফেজ মো. মুশফিকুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়। বিজয়ীদের হাতে উপহার হিসেবে সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেন ধর্ম উপদেষ্টা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম সচিব মু. আ. হামিদ জমাদ্দার। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মহা. বশিরুল আলম। অনুষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৬ হিজরি উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে বিশিষ্ট ওলামায়ে কেরামগণ, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালকবৃন্দ ও কর্মকর্তা - কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ১৫ দিনব্যাপী ওয়াজ, মিলাদ ও দোয়া মাহফিল, বাংলাদেশ বেতারের সঙ্গে যৌথ প্রযোজনায় সেমিনার, ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা, আরবি খুতবা লিখন প্রতিযোগিতা, ক্বিরাত মাহফিল, হামদ-না’ত, স্বরচিত কবিতা পাঠের মাহফিল, ইসলামী ক্যালিগ্রাফি প্রদর্শনী, ইসলামী বইমেলা, বিশেষ স্মরণিকা ও ক্রোড়পত্র প্রকাশ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ