সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

সারা দেশে টিসিবির পণ্য বিক্রি শুরু আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সারা দেশে আজ রোববার (১৫ সেপ্টেম্বর) থেকে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হচ্ছে। ফ্যামিলি কার্ডধারী এক কোটি পরিবার সাশ্রয়ী মূল্যে পাবে চাল, ভোজ্যতেল ও মসুর ডাল।

গতকাল শনিবার (১৪ সেপ্টেম্বর) টিসিবির যুগ্ম পরিচালক মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, এক কোটি পরিবার সিটি করপোরেশন, জেলা ও উপজেলায় টিসিবির নিজস্ব ডিলারের দোকান বা তাদের নির্দিষ্ট স্থায়ী স্থাপনা থেকে ৩০ টাকা কেজি দরে সর্বোচ্চ পাঁচ কেজি চাল, ১০০ টাকা দরে লিটার সর্বোচ্চ দুই লিটার ভোজ্য তেল ও ৬০ দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সিটি করপোরেশন, জেলা ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং তাদের পরিকল্পনা অনুযায়ী বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ