সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

‘দুর্গাপূজায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে আগ্রহী মাদরাসাছাত্ররা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
আ ফ ম খালিদ হোসেন (ফাইল ছবি)

পূজা কমিটি চাইলে মাদরাসা ছাত্ররা দুর্গাপূজায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

তিনি বলেন, ধর্মীয় উৎসবে কোনো দুষ্কৃতকারী কোনো ধরনের বাধা সৃষ্টি করলে কঠোর হস্তে দমন করা হবে।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ভবিষ্যতে যেন সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনা না আর ঘটে সেজন্য যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পূজা দেখতে গিয়ে অবৈধভাবে সীমান্ত পারাপারের ঘটনা যেন না ঘটে সে ব্যাপারেও নির্দেশনা দেওয়া হয়েছে। হিন্দু সম্প্রদায়ের নেতারা পূজার সময় স্বেচ্ছাসেবক নিয়োগের প্রস্তাব দিয়েছেন। এবার পূজা নির্বিঘ্নে হবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সিলেটের শাহ পরানের মাজারে হামলা সম্পর্কে তার জানা নেই। তবে মাজারে যেন কোনো হামলা না হয় সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ