সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

আ.লীগের আমলে গুম-নিখোঁজদের ফিরিয়ে দিতে ৪৮ ঘণ্টার চ্যালেঞ্জ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ামী লীগ সরকারের আমলে নিখোঁজ ও গুম হওয়া ব্যক্তিদের, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ গুম পরিবার।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে গুম পরিবারের স্বজনরা এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ গুম পরিবারের প্রধান সমন্বয়ক ও লেক্সাস গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ বেল্লাল হোসেন বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৬ সালে ১০ অক্টোবর র‍্যাব-১ আমাকে ধরে নিয়ে যায়। এক মাস ১০ দিন আমার ওপর লোমহর্ষক নির্যাতন চালায়। মানুষ মানুষকে এভাবে নির্যাতন করতে পারে না। আমি যতদিন সেখানে ছিলাম, শুধু কান্নার আওয়াজ পেয়েছি। মাঝেমধ্যে ঝিঁঝি পোকার শব্দ ছাড়া আর কিছু শুনতে পেতাম না। সেখানের ঘর গুলো খুবই ছোট ছোট। বাহিরের অন্য কোনো আওয়াজ  আসতো না। তাদের নির্যাতনের প্রভাবে মাগো-বাবাগো বলে চিৎকার করত সবাই। আমাকে ছাড়া হয়েছিল অনেক শর্ত দিয়ে কোটি কোটি টাকার বিনিময়ে।

লিখিত বক্তব্য তুলে ধরে মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, গত ২৭ আগস্ট অন্তর্বর্তীকালিন সরকার ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে গেজেট প্রকাশ করেছে। সেই গেজেটে ৪৫ দিনের মধ্যে তদন্ত করে মন্ত্রণালয়ে একটি তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথাও বলা হয়েছে।

কিন্তু অত্যান্ত  দুঃখের বিষয়, আজ ১৫ দিন পরও তারা কোথায় বসবে, কীভাবে তদন্ত কার্যক্রম শুরু করবে  তা আমরা কিছুই এখনো জানতে পারিনি। একাধিকবার যোগাযোগ করার ফলেও তাদের থেকে কোনো সদুত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ