শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিকেএমের ঢাকাস্থ বিভাগীয় সম্পাদকদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত মাওলানা ফজলুর রহমানের সঙ্গে মুফতি তাকী উসমানীর সাক্ষাৎ সমস্যা অস্বীকারের প্রবণতা এই সরকারের মধ্যেও দেখা যাচ্ছে: শায়খে চরমোনাই আজ মসজিদে হারাম ও মসজিদে নববিতে জুমার খতিব যাঁরা শাইখুল ইসলামের আগমন আমরা যেভাবে উদযাপন করতে পারি! প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি

শেখ হাসিনার সাথে হত্যা মামলার আসামি যেসব সাংবাদিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শেখ হাসিনাসহ আ’লীগ সরকারের মন্ত্রী এমপি ও দলীয় ক্যাডারের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ি থানায় আরো একটি হত্যা মামলা হয়েছে। গত বুধবার আবদুর রাজ্জাক নামে এক ভুক্তভোগীর দায়ের করা এ মামলায় ২১ সাংবাদিককেও আসামি করা হয়েছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) পর্যন্ত এ মামলার আসামিদেরে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

মামলায় মন্ত্রীদের মধ্যে আসামির তালিকায় রয়েছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

অভিযুক্ত সাংবাদিকরা হলেন : বাংলা টিভির নজরুল কবির, নিউজ-২৪-এর রাহুল রাহা, ডিবিসির মঞ্জুরুল ইসলাম, কালের-কণ্ঠের হায়দার আলী, দৈনিক কাল বেলার আজমল হক ফরাজী, বাসস এর স্বপন বসু, ভোরের কাগজের ইখতিয়ার উদ্দিন, যায়যায় দিনের অরুন কুমার দে, বাংলা ইনসাইডারের সৈয়দ বোরহান কবির, ডিইউজের নেতা খায়রুল আলম, ইউএনবির করিম ওয়াহিদ, নিউজ-২৪-এর আশিকুর রহমান শ্রাবণ, ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, ডিইউজের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, আমাদের সময়ের নির্বাহী সম্পাদক মাইনুল আলম, কালের-কণ্ঠের সামনুনুল আলম তুষার, নিউজ-২৪-এর জয়দেব দাস, সমকালের ব্যবস্থাপনা সম্পাদক শরিফুল ইসলাম, ডিবিসির জায়েদুল আহসান পিন্টু, মুখপাত্রের সম্পাদক শেখ মুহম্মদ জামাল হোসাইন প্রমুখ।

এর আগে গত রোববার একই থানায় ইমরান হোসেন নামের এক তরুণকে হত্যার অভিযোগে ভুক্তভোগীর মা কোহিনূর আক্তার অন্যান্যদের সঙ্গে হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, একাত্তর টিভির সাবেক উপস্থাপক মিথিলা ফারজানা, সময় টেলিভিশনের উপদেষ্টা মোরশেদুল ইসলাম, সাংবাদিক সুভাষ সিংহ রায়, একাত্তর টিভির সাবেক বার্তা-প্রধান সৈয়দ ইশতিয়াক রেজা, সাংবাদিক নজরুল কবির, সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়ের, এটিএন নিউজের সাবেক বার্তা-প্রধান মুন্নী সাহা, একাত্তর টিভির সাবেক সাংবাদিক ফারজানা রুপা ও শাকিল আহম্মেদকে আসামি করেন।

মামলায় আসামি করা প্রসঙ্গে পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোটার্স ইউনিটি আনুষ্ঠানিক ভাবে জানিয়েছে, অতীতে সাংবাদিকতার নৈতিকতাকে উপেক্ষা করে অনেক সাংবাদিক দলীয় দালালে পরিণত হয়ে সাংবাদিকতার মতো মহান পেশার যে অপরিসীম ক্ষতি করেছে, তা অস্বীকার করার উপায় নেই। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ এবং সাধারণ সম্পাদক মহি উদ্দিন এ তথ্য দেন। দালালদের বিষয়ে এমন সরল স্বীকারোক্তি দিলেও এই দুই সাংবাদিক নেতা সুনির্দিষ্টভাবে দালালদের নামের তালিকা প্রকাশ করেননি।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ