মঙ্গলবার, ০২ জুন ২০২৬ ।। ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হাম ও হাম উপসর্গে শিশুমৃত্যু ৬০০ ছুঁইছুঁই ‘ইতিহাস গবেষণা ও ইসলামি চিন্তাচর্চায় সৈয়দ আব্দুল্লাহর অবদান অনন্য’ ‘ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে কোনো ধরনের অপসংস্কৃতি চলতে দেওয়া হবে না’ আসুন সন্তানকে শিক্ষিত বানানোর আগে মানুষ বানাই: শায়খ আহমাদুল্লাহ দীনের প্রকৃত পথ: তাবলীগ, শিবির নাকি আলেমগণের সোহবত জুন মাসে বৃষ্টিপাত কম হবে, থাকবে তাপপ্রবাহ মাদরাসা শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ রামিসা হত্যার বিচার দ্রুত কার্যকরের আশ্বাস দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ‘ইমামদের আর্থিক ও সামাজিক অবস্থান সুসংহত করতে কাজ করছে সরকার’ ১০২ কন্টেইনার পণ্য নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস হাউস

রিকশাচালককে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনাসহ ৬৮ জনের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রাজধানীর মহাখালীর আইসিসিডিডিআরবি’র গেটের সামনে মো. সোহাগ নামে এক রিকশাচালককে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬৮ জনের নামে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালতে সোহাগের বাবা মো. নুরুল ইসলাম এই মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে বনানী থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসাবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।

মামলায় উল্লেখযোগ্য আসামির মধ্যে রয়েছেন, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মো. হাছান মাহমুদ, শেখ সেলিম, মো. আতিকুল ইসলাম, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, হারুন অর রশিদ, বিপ্লব কুমার, মোহাম্মদ আলী আরাফাত, কাজী সাহান হক। মামলায় আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

জানা গেছে, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) এর গেটের সামনে সোহাগ গুলিবিদ্ধ হন। আসামিদের নির্দেশে তাকে গুলি করা হয় বলে মামলায় উল্লেখ করেন সোহাগের বাবা।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ