সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ চালুর অনুরোধ জানিয়েছেন ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বাঁ থেকে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ, বাংলাদেশের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পাকিস্তান সরকারকে স্কলারশিপ চালুর অনুরোধ জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে তাঁর অফিস কক্ষে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ  মারুফের সাথে  সাক্ষাৎকালে ধর্ম উপদেষ্টা এ অনুরোধ জানান।

ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশের শিক্ষার্থীদেরকে পাকিস্তানে উচ্চ শিক্ষা লাভের সুযোগ রয়েছে। বিশেষ করে পাকিস্তানের করাচি, লাহোর, মুলতান, পেশোয়ারসহ সেদেশের অন্যান্য খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও বড় বড় মাদ্রাসাগুলোতে বাংলাদেশি মাদ্রাসা ও বিজ্ঞান-প্রযুক্তির শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদানের ব্যবস্থা করা হলে তারা উচ্চ শিক্ষা লাভের সুযোগ পাবে। এতে দুদেশের পারস্পরিক সম্পর্ক সংহত ও জোরদার হবে। উপদেষ্টার এ অনুরোধে ইতিবাচক আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানি হাইকমিশনার।

অন্যদিকে পাকিস্তানের হাইকমিশনার  ঢাকা থেকে করাচি বা লাহোরে সরাসরি বিমানের ফ্লাইট চালুর বিষয়ে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, এরূপ ফ্লাইট চালু করা সম্ভব হলে দুদেশের যোগাযোগ ব্যবস্থা ও ব্যবসা-বাণিজ্য সহজতর হবে।

এছাড়া, সাক্ষাৎকালে দু'দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাকিস্তানের হাইকমিশনার ধর্ম উপদেষ্টার দায়িত্ব পাওয়ায় ড. আ ফ ম খালিদ হোসেনকে অভিনন্দন জানান।

এ সময়  ধর্মসচিব মু. আ. হামিদ জমাদ্দার, প্রশাসন  অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ নায়েব আলী মন্ডল ও উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ উপস্থিত ছিলেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ