মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসেব চাওয়ায় সরকারকে চরমোনাই পীরের মোবারকবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিগত ১৬ বছরের স্বৈরাচারী জালিম হাসিনার পতনের পর ‘সরকারি চাকরিজীবীদের সম্পদের বিবরণী চেয়ে প্রজ্ঞাপন’ জারি করায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তরিক মোবারকবাদ জানিয়েছে বলেছেন, ‘বিচার বিভাগ-সিভিল প্রশাসন-পুলিশ প্রশাসনসহ সর্বত্রই স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ, হিসাব না দিলেই মামলা’ এধরনের সিদ্ধান্ত সময়ের সবচেয়ে ভালো ও যুগোপযোগি সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন।

সোমবার (০২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, ‘সরকারি চাকরিতে ২৬টি ক্যাডার রয়েছে। পাঁচ বছর পরপর সরকারি কর্মচারীর নিজ সম্পদ বিবরণী নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কথা’ কিন্তু কেউ-ই সরকারের এ সিদ্ধান্ত মানছে না। ফলে সরকার দলীয় নেতাকর্মী, মন্ত্রী-এমপি, সরকারের প্রশাসনের কর্মকর্তা কর্মচারী সকলে মিলে দেশের সম্পদ লুটপাট করে খাচ্ছে।

ইসলামী আন্দোলনের আমীর বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, এ সিদ্ধান্ত ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এমন একটি সিদ্ধান্তের জন্যে বর্তমান উপদেষ্টা সরকারকে কী বলেন ধন্যবাদ দিবো তার ভাষা খুঁজে পাচ্ছি না।

তিনি বলেন, অন্তর্র্বর্তীকালীন সরকারের সকল গঠনমূলক কাজে ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বাত্মক সহযোগিতা করবে।

পীর সাহেব চরমোনাই বলেন, পতিত হাসিনার অবৈধ আদেশ-নির্দেশ পালন করায় ১৫ বছর সিভিল প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা ফ্রি স্টাইলে দুর্নীতি করার সুযোগ পেয়েছেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। বিগত আওয়ামী রাজনীতির পুনরাবৃত্তি দেখতে চায় না জনগণ। মানুষ সুখে শান্তিতে বসবাস করতে চায়। সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলদারিত্বের অবসান চায়।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ