মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

শুক্রবারও চলবে মেট্রোরেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শিগগিরই শুক্রবারও মেট্রোরেল সেবা চালু হতে যাচ্ছে। তবে তা দুপুর ৩টার পর থেকে চলাচল করবে। সোমবার (২ সেপ্টেম্বর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা বলেছেন, এখনও ঘোষণা হয়নি, তবে পরিকল্পনায় আছে। উপদেষ্টা মহোদয়ের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ হয়েছে। তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। হলে জানতে পারবেন। তবে খুব দ্রুতই আমরা চালু করতে যাচ্ছি।

ডিএমটিসিএল সূত্র বলছে, শুক্রবার মেট্রোরেল চালুর বিষয়টি নিশ্চিত, খুব বেশি সময় লাগবে না। ইতোমধ্যে স্টেশন কন্ট্রোলার, ট্রেন অপারেটরসহ অন্য যেসব কর্মী কাজ করবেন, তাদের ডিউটির জন্য রোস্টার তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে।

সকালের দিকে যাত্রী কম থাকায় শুক্রবার দুপুর ৩টা থেকে রাত পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে। উত্তরা উত্তর থেকে মতিঝিল শেষ ট্রেন ছাড়বে রাত ৮টা ৩৩ মিনিট এবং মতিঝিল থেকে উত্তরার শেষ ট্রেনটি রাত ৯টা ১৩ মিনিটে ছাড়বে।

এ বিষয়ে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা ওইটা নিয়ে কাজ করছি। আজও আমরা ভিজিটে যাবো। আমাদের আরেকটু সময় দিতে হবে।

তিনি আরও বলেন, শুক্রবারের পুরো স্টিস্টেমটা সাজাতে হবে তো। তবে আমরা চালুর বিষয়ে কাজ করছি, এইটুকু আপাতত বলতে পারি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ