মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

সমন্বয়কদের সঙ্গে কওমি শিক্ষার্থীদের সাক্ষাৎ, ‘ইসলামী আকিদা ও ভ্রান্ত মতবাদ’ উপহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কওমী মাদরাসার ছাত্রদের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ মতবিনিময় করেছেন।

রোববার (১ সেপ্টেম্বর) দুপুর ২টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে কওমী মাদরাসার ছাত্রদের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাতে মতবিনিময় করেছেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম, হাসানাত আব্দুল্লাহসহ আরও অনেকে।

এ সময় কওমি মাদরাসা শিক্ষার্থীদের পক্ষ থেকে দুই সমন্বয়ককে মাওলানা মুহাম্মদ হেমায়েত উদ্দীন রচিত ‘ইসলামী আকিদা ও ভ্রান্ত মতবাদ’ বইটি উপহার দেওয়া হয়।

সাক্ষাৎকালে সারজিস আলম কওমী মাদরাসার শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দেশের সকল কওমী শিক্ষার্থীদের এই আন্দোলনে পাশে থাকার আহ্বান জানান।

মতবিনিময়ে কওমী সমন্বয়করা তাদের সনদের কার্যকারিতা, জাতীয় সব ক্ষেত্রে বিজ্ঞ আলেমদের যুক্ত রাখা, মিডিয়াসহ সব অঙ্গনে কওমীদের সাথে বৈষম্য দূর করা, জুলাইয়ের আন্দোলনে কওমী শহীদ ও আহতদেরকে যথাযথ মর্যাদা ও অধিকার প্রদান করা, শহীদদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন, সহায়তা প্রদান করা, আলেম উপদেষ্টা বাড়ানোসহ বেশ কিছু দাবির বিষয়ে আলোচনা করা হয়।

দেশে কঠিন বন্যায় আলেমদের ত্রাণ কার্যক্রমের বিবরণ তুলে ধরা হলে মতবিনিময় সভায় সারজিস আলম বলেন, ‘আমরা অতিদ্রুত কওমী মাদরাসার শিক্ষার্থৗদের এই দাবির বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ।’

এই মতবিনিময়ে কওমী মাদরাসার প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মুহাম্মদ তোফায়েল আহমাদ, সাদ হুসাইন, মোস্তফা হুসাইন, নোমান, আরশাদ হুসাইন এবং রবিউল ইসলামসহ ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মাদরাসার শিক্ষার্থীরা।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ