মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

আজ থেকে ঢাকা-চট্টগ্রাম-সিলেট-চাঁদপুর রুটে চলবে ট্রেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় পূর্বাঞ্চলের বিভিন্ন রুটে বন্ধ থাকা বেশকিছু ট্রেন আজ থেকে পরিচালনা করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। ইতোমধ্যে ফেনী এলাকায় ক্ষতিগ্রস্ত রেল লাইন পরিদর্শন করেছেন রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী ও পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক নাজমুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

এরপর সোমবার (২৬ আগস্ট) রাতে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খাঁন বিষয়টি জানান।

তিনি জানান, ফেনী থেকে চট্টগ্রাম অভিমুখে ডাউন লাইনটি ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে। চট্টগ্রাম থেকে ফেনী অভিমুখে আপ লাইনটি ট্রেন চলাচলের উপযোগী করতে আরও কয়েকদিন সময় লাগবে।

যেসব ট্রেন চলবে আজ

চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটের ঢাকা/চট্টগ্রাম মেইল (১/২), কর্ণফুলী এক্সপ্রেস (৩/৪), মহানগর গোধূলী/প্রভাতী (৭০৩/৭০৪), তূর্ণা নিশিথা এক্সপ্রেস (৭৪১/৭৪২), ঢাকা-চট্টগ্রাম রুটের সুবর্ণ এক্সপ্রেস (৭০২) ও কক্সবাজার-ঢাকা রুটের পর্যটক এক্সপ্রেস (৮১৫)।

চট্টগ্রাম-সিলেট রুটের পাহাড়িকা এক্সপ্রেস (৭১৯), সিলেট-চট্টগ্রাম রুটের উদয়ন এক্সপ্রেস (৭২৪) এবং চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটের সাগরিকা এক্সপ্রেস (২৯/৩০)।

এছাড়া চট্টগ্রাম থেকে জ্বালানি তেলবাহী ট্রেন এবং কন্টেইনার ট্রেন চলাচল করবে।

রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রেলপথে দুটি লাইন আছে। স্রোতে একটি লাইন (চট্টগ্রাম-ঢাকা) বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যটি (ঢাকা-চট্টগ্রাম) তুলনামূলক কম। এটি সংস্কার করে ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে।

চট্টগ্রাম থেকে ঢাকা, জামালপুর, সিলেট ও চাঁদপুর রুটে প্রতিদিন ১১টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। এছাড়া কক্সবাজার, নাজিরহাট, চাঁদপুর, ঢাকা, ময়মনসিংহ রুটেও লোকাল ও কমিউটার ট্রেন চলাচল করে নিয়মিত।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ