মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

ডিএমপি’র ২৫ থানায় নতুন ওসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ২৫ থানায় নতুন ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। ডিএমপি সদর দফতর থেকে পৃথক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের পদায়ন করা হয়।

আদেশে বলা হয়েছে, ডিএমপি’র লাইনওআর’এর নিরস্ত্র পুলিশ পরিদর্শক(ইন্সপেক্টর) মো. হাবিবুর রহমানকে উত্তরা বিভাগের উত্তরা-পূর্ব থানার ওসি হিসেবে, মোক্তারুজ্জামানকে কলাবাগান থানায়, মোহাম্মদ রাহাৎ খানকে তুরাগ থানায়, মো. জিয়াউর রহমানকে উত্তরখান থানায়, মো. রেজাউল হোসেন চকবাজার থানায়, মুহাম্মদ সাইফুল ইসলামকে হাজারীবাগে , মো. শাহরিয়ার হাসানকে ক্যান্টনমেন্ট থানায় , মু. এনামুল হাসানকে কোতোয়ালী থানায়, মো. সাইফুল ইসলামকে সূত্রাপুরে, মো. খায়রুল ইসলামকে শাহজালালপুর থানায়, মো. ইয়াছিন আলীকে সবুজবাগ থানায় আবু শাহেদ খান গেন্ডারিয়ায়, গাজী শামীমুর রহমান তেজগাঁও শিল্পাঞ্চল থানায়, মোহাম্মদ সাইফুল ইসলাম হাতিরঝিল, মোজাম্মেল হককে শেরে বাংলা নগর থানায়, মো. রাসেল সরোয়ারকে বনানী, কাজী গোলাম মোস্তফা কাফরুলে, মো. মাহমুদুল হাসানকে শাহআলী থানায়, ইলিয়াস হোসেন ডেমরা থানায়, ফয়সাল আহমেদ ওয়ারী, মো. মাহমুদুর রহমান কদমতলী, শাহ্ মো. ফয়সাল আহমেদ ভাষানটেক, মো. মহিউল ইসলাম মতিঝিল, আলী ইফতেখার হাসান মোহাম্মদপুরে এবং ডিবি-সাইবার স্পেশাল ক্রাইম-উত্তর বিভাগের ইন্সপেক্টর দাউদ হোসেনকে খিলগাঁও থানায় বদলি করা হয়েছে।

ওসি হিসেবে থানায় বদলি হওয়া ২৫ জনের মধ্যে ২৪ জনই ডিএমপির লাইনওআর’এর নিরস্ত্র পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া আরেকটি আদেশে ১৯ পুলিশ কর্মকর্তাকে পদায়ন করার কথা জানানো হয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ