মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

বাংলাদেশ সফরে ইচ্ছুক সাংবাদিকদের দ্রুত ভিসা দেওয়ার নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিদেশের সব মিশনকে বাংলাদেশ সফরে ইচ্ছুক সাংবাদিকদের দ্রুত ভিসা দিতে বলেছে অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার (১৭ আগস্ট) সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য জানান।

শফিকুল আলম লিখেছেন, শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথোপকথনের সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূস ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে এসে এখান থেকে তাদের রিপোর্ট করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

তিনি লিখেছেন, সেকেন্ডারি সোর্স বা কখনো কখনো অতিরঞ্জিত লেখার চেয়ে নিজেরা পরিস্থিতি দেখে রিপোর্ট করা ভালো। সাংবাদিকদের জন্য সব ধরনের ভিসার আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য তিনি ব্যক্তিগতভাবে নয়াদিল্লি ও হংকংয়ে বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের কথা বলেছেন।

তিনি আরও লিখেছেন, আমরা একটি মুক্ত সমাজ গড়ে তুলতে চাই যেখানে সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না। বাংলাদেশ ও অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম নিয়ে যে কেউ রিপোর্ট করতে চাইলে তাকে বাংলাদেশে স্বাগত।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ