মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

‘গ্রহণযোগ্য নির্বাচনে সহযোগিতা করবে সেনাবাহিনী’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান

সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান বলেছেন, এই সরকারকে সর্বতভাবে সহযোগিতা করবো। সরকার কিছু সংস্কার এবং একটা অবাধ, নিরপেক্ষ নির্বাচন করতে চাচ্ছে। এটার জন্য যতোটুকু সহায়তা তারা চাইবে, সেটা আমরা করবো।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে রাজশাহী সেনানিবাসের অতিথি ভবনে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, রেঞ্জ পুলিশের ডিআইজি, পুলিশ কমিশনার সহ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, পুলিশ এখন একটা ট্রমার মধ্যে আছে, তারা কনফিডেন্ট না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো। পুলিশ কাজ শুরু করেছে, এটা ভাল জিনিস। আমরা পুলিশকে নিরাপত্তা দিয়ে যাচ্ছি। তারা যখন সম্পন্নভাবে কাজ শুরু করবে, পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে আসবে, তখন আমরা সেনানিবাসে ফিরে যাব।

তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সংখ্যালঘুর যে ইস্যুটি আছে, এখানে (রাজশাহী বিভাগে) একেবারে সেটি ঘটেনি। এখানে আটটা জেলায়, এটা অত্যন্ত একটা ভাল দিক। এই যে সুন্দর একটা পরিবেশ বজায় আছে, এটা রাখতে হবে। আমরা সবাই মিলে কাজ করবো এবং দেশকে উন্নতির পথে নিয়ে যাবো।

অন্তবর্তীকালীন সরকারের ওপর বহির্বিশ্বের কোনো চাপ নেই জানিয়ে সেনাপ্রধান বলেন, যে দলের হোক, যে মতেরই হোক, যে ধর্মেরই হোক, যদি কারও জীবন বিপন্নের ঝুঁকি আছে-আমরা তাদের আশ্রয় দিয়েছি। কারণ বিচার বহির্ভুত কোনো হামলা, নির্যাতন আমরা চাই না। তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন। অস্ত্র উদ্ধার প্রসঙ্গে তিনি বলেন, অনেকগুলো উদ্ধার হয়েছে, এখনও কাজ চলছে। আমি আশা করি যে, সামনে এগুলো উদ্ধার হয়ে যাবে। অবশ্যই এটা উদ্ধার করা জরুরি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ