মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

‘থানাগুলো স্বাভাবিক হলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ-জামান

আওয়ামী লীগ সরকারের পতনের ফলে জনরোষে পড়া পুলিশ বাহিনী কাজে ফিরতে শুরু করেছে। তারা স্বাভাবিক কাজে ফিরলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ-জামান।

সোমবার (১২ আগস্ট) বিকেলে খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। এর আগে সেনাপ্রধান খুলনার বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, ডিআইজি, কেএমপি কমিশমানারসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

সেনাপ্রধান বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আশাব্যঞ্জক। পরিস্থিতির আরো উন্নতি হলে সব নিয়মিত বাহিনী সন্ত্রাস দমনে তাদের অভিযান পরিচালনা করবে।

জনগণের জন্য রাজনীতি করতে রাজনৈতিক দলগুলিকে আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, ‘এ জন্য সবাইকে সহিংসতা পরিহার করতে হবে। তারা যেন শান্তিপূর্ণভাবে কার্যক্রম পরিচালনা করেন। মিছিল হবে, মিটিং হবে। রাজনীতি থাকবে। সেখানে মানুষ কথা বলবে। সেটি যেন ধংসাত্মক না হয়। রাজনীতিবিদরা যেন জনগণের জন্য কাজ করেন। তারা নিশ্চয় জনগণের মনোভাব বুঝবেন।’  

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ