মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

সোমবার বসছে সুপ্রিম কোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রধান বিচারপতির শপথ নিয়েছেন সৈয়দ রেফাত আহমেদ। রবিবার (১১ আগস্ট) দুপুরে বঙ্গভবনের দরবার হলে তাঁকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ নিয়েই সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে আসেন বিচার বিভাগের প্রধান। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই সাংবাদিকরা তাকে অভিনন্দন জানান। প্রতি উত্তরে প্রধান বিচারপতিও সবাইকে অভিনন্দন জানান।

এরপর হাইকোর্টের কয়েকজন বিচারপতি, সুপ্রিম কোর্টের কর্মকর্তারা তাকে উষ্ণ অভিনন্দন জানান। প্রধান বিচারপতি সবার সঙ্গে করমর্দন করেন।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর বিক্ষোভের মুখে গত শনিবার (১০ আগস্ট) প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করেন ওবায়দুল হাসান।

তার পদত্যাগের পর আপিল বিভাগের আরো পাঁচ বিচারপতি পদত্যাগ করেন। পদত্যাগ করেননি বিচারপতি মো. আশফাকুল ইসলাম। ছয় বিচারপতির পদত্যাগের পর রাতেই হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফামত আহমেদকে প্রধান বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি। নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, শপথের মধ্য দিয়ে নিয়োগ কার্যকর হবে।

বর্তমানে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে এখন বিচারপতি দুইজন। শোনা যাচ্ছে, খুব দ্রুত আপিল বিভাগে বিচারপতি নিয়োগ দেওয়া হবে।
শপথ নেওয়ার পর জাতীয় স্মৃতিসৌধ এবং শহীদ মিনারে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের শ্রদ্ধা নিবেদনের কথা ছিল। বৈরী আবহাওয়ার জন্য যেতে পারেননি বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। তিনি জানান, প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের বিচারপতিরা সোমবার সকাল ৭টায় জাতীয় স্মৃতিসৌধ এবং সকাল ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন।

হাইকোর্টের ৮ বেঞ্চ গঠন

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ হাইকোর্টের বিচারকাজের জন্য ৮টি বেঞ্চ গঠন করেছেন। এর মধ্যে দ্বৈত বেঞ্চ ৫টি, একক বেঞ্চ ৩টি। এই বেঞ্চ গঠনের মধ্য দিয়ে বিচারকাজে ফিরছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে এসব বেঞ্চ বিচারকাজ শুরু করবে। গত ৭ আগস্ট এক বিজ্ঞপ্তির মাধ্যমে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকাজ স্থগিত করা হয়েছিল।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ