মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীতে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন ধরিয়ে দিয়েছে আন্দোলনকারীরা। এ সময় তারা নানা স্লোগান দিতে থাকে। সোমবার (৫ আগস্ট) বিকাল পৌনে ৪টার দিকে সেখান আগুন জ্বলতে দেখা যায়।

এছাড়া, ধানমন্ডির ৩/এ–তে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কার্যাল ও  ঢাকা জেলা কার্যালয়েও আগুন দিয়েছে আন্দোলনকারীরা। সোমবার বিকাল ৪টার দিকে আগুন দেন তারা।

এদিকে রাজধানীর বিজয় সরণিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করা হয়। কয়েকজনকে বিকেল সাড়ে ৩টার দিকে বঙ্গবন্ধুর ভাস্কর্যকে হাতুড়ি দিয়ে ভাঙার চেষ্টা করতে দেখা গেছে।

এর আগে পদত্যাগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা দেশ ছাড়েন। বেলা আড়াইটায় একটি সামরিক হেলিকপ্টারে করে শেখ হাসিনা দেশত্যাগ করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিনি হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ