মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

সারাদেশে আবারো অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কোটাবিরোধী আন্দোলন ঘিরে সহিংসতা ও অসহযোগ কর্মসূচিতে স্থবির হয়ে পড়েছে পুরো দেশ। এরকম পরিস্থিতিতে সারাদেশে আবারো অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। রবিবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে তা কার্যকর হবে।

রবিবার (৪ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরীফ মাহমুদ অপু এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। এতে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকা মহানগরসহ সব বিভাগীয় সদর, সিটি কর্পোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ করা হলো।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে গত ১৯ জুলাই কারফিউ জারি করে সরকার। এরপর ধাপে ধাপে বিভিন্ন জেলায় শিথিল রাখা হয়। সবশেষ শনিবার (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে কোটা আন্দোলকারীদের বিক্ষোভ সমাবেশ থেকে সরকার পদত্যাগের এক দফা ঘোষণা করা হয়। একইসঙ্গে রবিবার থেকে দেশজুড়ে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয় আন্দোলনকারীরা।

অসহযোগ আন্দোলনের ঘোষণা মধ্যে রবিবার আগামী দুইদিনের নতুন কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম রবিবার (৪ আগস্ট) দুপুরে আগামী দুইদিনের নতুন কর্মসূচি ঘোষণা করেন।

এরমধ্যে সোমবার (৫ আগস্ট) নিহতদের স্মরণে দেশের বিভিন্ন স্থানে ‘শহীদ স্মৃতিফলক’ উন্মোচনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। একইদিন, সকাল ১১টায় ঢাকার শাহবাগে শ্রমিক সমাবেশ এবং বিকেল পাঁচটায় কেন্দ্রীয় শহীদ মিনারে নারী সমাবেশের ডাক দেয়া হয়েছে। পাশাপাশি সারা দেশে বিক্ষোভ-আন্দোলন এবং গণঅবস্থান কর্মসূচি অব্যাহত রাখারও ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

এর পরদিন, অর্থাৎ মঙ্গলবার (৬ আগস্ট) ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এতে অংশ নিয়ে সারাদেশের শিক্ষার্থীসহ সকল শ্রেণি-পেশার মানুষকে ঢাকায় আসার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা। একইদিন দুপুর দুইটাই ঢাকার শাহবাগে সমাবেশ অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ