মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে: আইএসপিআর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিভিন্ন বিদেশী গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়াসমূহে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। রবিবার (২৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী ক্রম অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতিতে সাধারণ মানুষের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তার জন্য গত ২০ জুলাই থেকে নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

দেশের প্রচলিত আইনের আওতায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্যই তারা অসামরিক প্রশাসনকে সহায়তায় কার্যক্রম পরিচালনা করছে বলেও উল্লেখ করা হয় ওই বিবৃতিতে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কিছু স্বার্থান্বেষী মহল বিভিন্ন বিদেশী গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়াসমূহে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিমূলক অপপ্রচার চালাচ্ছে। এর মূল উদ্দেশ্য দেশে এবং বিদেশে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করা।

দেশবাসীকে বিভ্রান্তিকর তথ্য ও সংবাদে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে সেনাবাহিনী বলছে, জনগণের স্বার্থে ও রাষ্ট্রের যেকোনো প্রয়োজনে তারা সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ