মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

‘শিক্ষার্থীদের রাজাকার বলিনি; আমার বক্তব্য বিকৃত করা হয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

বক্তব্য বিকৃত করা হয়েছে দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষার্থীদের তিনি রাজাকার বলেননি; তারা (শিক্ষার্থীরা) নিজেরাই নিজেদের রাজাকার বলে স্লোগান দিয়েছে।

আজ শুক্রবার (২৬ জুলাই) সকালে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবন পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন চলাকালে ক্ষতিগ্রস্ত রামপুরার বিটিভি ভবন ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি; আমার বক্তব্যকে বিকৃত করা হয়েছে। তারা (শিক্ষার্থীরা) নিজেরাই নিজেদের রাজাকার বলে স্লোগান দিয়েছে।
 
শেখ হাসিনা আরও বলেন, যারা এমন হামলার সঙ্গে জড়িত তারা দেশের আনাচে-কানাচে লুকিয়ে রয়েছে। তাদের খুঁজে বের করে শাস্তির মুখোমুখি করতে হবে। এজন্য দেশের জনগণের সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, বিএনপি-জামায়াত অতীতের মতোই অগ্নিসন্ত্রাস করেছে। এবার তারা আলাদা; তারা গান পাউডার ব্যবহার করেছে। দেশের বাইরে আন্দোলন ছড়িয়ে দিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট ও মানুষের রুটি-রুজি বন্ধের পাঁয়তারা করছে তারা।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ