মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

কোটা আন্দোলনকারীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে যা বললেন ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, চলমান কোটা আন্দোলন ইস্যুতে আদালতের রায় রয়েছে। আদালতের আদেশ না মেনে আইনশৃঙ্খলা ভঙ্গ করলে তা শক্ত হাতে মোকাবিলা করা হবে।

সোমবার (১৫ জুলাই) সকালে রাজধানীর লালবাগে হোসাইনী দালান ইমামবাড়ায় পবিত্র আশুরা উদ্‌যাপন ও তাজিয়া মিছিল উপলক্ষে ডিএমপির নেয়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, আদালত যে আদেশ দেবেন, তার প্রতি শ্রদ্ধা থাকা এবং তা মেনে নেয়া প্রতিটি নাগরিকের একান্ত কর্তব্য। আদালতের নিয়ম মানতে আমরা বাধ্য। কেউ আইনশৃঙ্খলা ভঙ্গের তৎপরতা চালালে সে যেই হোক, শক্ত হাতে মোকাবিলা করা হবে।

তিনি বলেন, বুধবার (১৭ জুলাই) তাজিয়া মিছিলসহ যত ধরনের আয়োজন আছে সব নির্বিঘ্নে করতে প্রস্তুত প্রশাসন। মিছিল ঘিরে উঁচু ভবনগুলো থেকে নিরাপত্তা জোরদার করা হবে। সেই সঙ্গে ডানে-বামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবে। ইতোমধ্যে সাইবার চেকিংসহ সব নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

ডিএমপি কমিশনার নির্দেশনা দিয়ে বলেন, মিছিল ঘিরে জঙ্গি হামলার বিষয় আমলে নিয়েই নিরাপত্তা জোরদার করা হয়েছে। ছুরি, চাকু, দাহ্য পদার্থসহ কোনো ধরনের পদার্থ নিয়ে প্রবেশ করা যাবে না।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ