মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

দেশে-বিদেশে বেনজীরের সম্পদের তথ্য পাওয়া গেছে: দুদক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তার স্ত্রী ও কন্যার বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের প্রাথমিক তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক তাদের নামে ও বেনামে দেশে ও বিদেশে আরও স্থাবর ও অস্থাবর সম্পদের প্রমাণ পেয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুদক সচিব খোরশেদা ইয়াসমিন।

তিনি বলেন, বেনজীর আহমেদ, তার স্ত্রী জিশান মির্জা এবং তাদের দুই মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজীর এবং তাহসিন রাইসা বিনতে বেনজীরের নামে জ্ঞাত উৎসের বাইরে অর্জিত সম্পদ সম্পর্কে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

এগুলো ছাড়াও নামে-বেনামে তাদের দেশে ও বিদেশে আরও স্থাবর এবং অস্থাবর সম্পদের তথ্যও পেয়েছে দুদক, বলেন তিনি।

তিনি জানান, দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ অনুযায়ী বেনজীর ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পৃথকভাবে সম্পদের তথ্য ঘোষণার নোটিশ জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ