মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের ‘নবীজি (সা.)-এর আদর্শ লালন করে বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করতে হবে’ ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ দলের সাবেক আমিরকে দেখতে হাসপাতালে বিকেএম মহাসচিব ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ ‘অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম’ সম্পত্তি হস্তান্তর আইনে সই না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান

এক ঘণ্টায় শেষ ট্রেনের অগ্রিম টিকিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিশেষ ব্যবস্থায় আজ ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। রোববার (২ জুন) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের টিকিট বিক্রি শুরু হয়। এরপর প্রথম ঘণ্টাতেই সব টিকিট বিক্রি হয়ে গেছে। আজ দেওয়া হলো ১২ জুনের টিকিট।

এবারও ঈদযাত্রার ট্রেনের সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে। আজ রোববার দুপুর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দেওয়া হবে।

গত বছর থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), মোবাইল নম্বর এবং জন্মতারিখ দিয়ে নিবন্ধন করা যাত্রীর কাছে টিকিট বিক্রি করছে রেলওয়ে। গত ঈদ থেকে যুক্ত হয়েছে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি)। এবারের ঈদেও একই পদ্ধতিতে টিকিট দেওয়া হবে।

আগামী ১৭ জুন ঈদুল ফিতর উদযাপিত হবে ধরে টিকিট বিক্রির পরিকল্পনা সাজিয়েছে রেলওয়ে। ১৩ জুনের টিকিট ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন, ১৫ জুনের টিকিট ৫ জুন এবং ১৬ জুনের টিকিট ৬ জুন বিক্রি করা হবে। ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে ১০ জুন থেকে। সেদিন দেওয়া হবে ২০ জুনের টিকিট। ২৪ জুন পর্যন্ত রেলের ফিরতি যাত্রা চলবে। এবার ঢাকা থেকে বহির্গামী ৪৩ আন্তঃনগর ট্রেনে আসন সংখ্যা হবে ৩৩ হাজার ৫০০। ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে ঈদযাত্রায়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ