মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

 ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, নিহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাতজন আরোহী নিয়ে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে সবাই নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভারতের ঝাড়খণ্ড রাজ্যে চাতরা জেলার সিমারিয়ার কাছে এ দুর্ঘটনা ঘটে।

রাজ্য সরকারের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, বিমানটি রাঁচি থেকে দিল্লি যাওয়ার পথে বিধ্বস্ত হয়। চাতরার ডেপুটি কমিশনার কীর্তিশ্রী জি. সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া-কে বলেন, এয়ার অ্যাম্বুলেন্সে থাকা সাতজনই দুর্ঘটনায় মারা গেছেন।

এনডিটিভি-র এক প্রতিবেদনে জানানো হয়, রেডবার্ড এয়ারওয়েজ প্রাইভেট লিমিটেড পরিচালিত বিমানটি সন্ধ্যা ৭টা ১১ মিনিটে রাঁচি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। প্রায় ২০ মিনিট পর সেটি নিখোঁজ হয় এবং পরে সিমারিয়ার বাড়িয়াতু পঞ্চায়েত এলাকার একটি জঙ্গলে বিধ্বস্ত অবস্থায় পাওয়া যায়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দুর্ঘটনার সময় এলাকায় প্রবল ঝড়ো হাওয়া, ভারী বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। বৈরী আবহাওয়ার মধ্যেই বিকট শব্দে বিমানটি আছড়ে পড়ে।

রোগীর স্বজনদের দাবি, সড়কপথে যাত্রা ঝুঁকিপূর্ণ হওয়ায় এয়ার অ্যাম্বুলেন্স বেছে নেওয়া হয়েছিল। বিজয় কুমার নামে রোগীর এক আত্মীয় জানান, চিকিৎসকরা সতর্ক করেছিলেন যে রোগী সড়কপথের ধকল সহ্য করতে পারবেন না। তাই বাধ্য হয়ে আকাশপথে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে তারা সংবাদমাধ্যমের মাধ্যমে দুর্ঘটনার খবর জানতে পারেন।

রাঁচি বিমানবন্দরের পরিচালক বিনোদ কুমার বলেন, উড্ডয়নের পর বিমানটি কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু অল্প সময়ের মধ্যেই সেটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈরী আবহাওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটতে পারে।

ইতোমধ্যে ভারতের বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো এ ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, ২০১৮ সালে অক্ষয় যাদবের উদ্যোগে প্রতিষ্ঠিত রেডবার্ড এয়ারওয়েজ ২০১৯ সালে ফ্লাইট পরিচালনার অনুমতি পায়। ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থার তথ্য অনুযায়ী, কোম্পানিটির বহরে ছয়টি বিমান ছিল, যার মধ্যে একটি সোমবারের দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ