শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ

হিজড়াদের হামলায় চোখ হারালেন পুলিশ কর্মকর্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর রমনার পরিবাগ এলাকায় হিজড়াদের হামলায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মুজাহিদের চোখ নষ্ট হয়ে গেছে। ইতোমধ্যে তাকে শেরেবাংলা নগর জাতীয় চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২ জুন) দুপুরে রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) উৎপল বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে রাইজিংবিডিকে বলেন, শনিবার (১ জুন) রাত সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে। রমনা থানার এসআই মুজাহিদ পুলিশের একটি দল নিয়ে পরিবাগ এলাকায় টহল ডিউটিতে ছিল। এ সময় হিজড়ারা একটি রিকশা আটকিয়ে ছিনতাই করার চেষ্টা করে। পরে পুলিশ গিয়ে বাধা দিলে হিজড়ারা জড়ো হয়ে তাদের ওপর হামলা করে। এতে মুজাহিদ চোখসহ শরীরের বিভিন্ন স্থানে জখমপ্রাপ্ত হয়। 

খবর পেয়ে সেখানে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মুজাহিদের চোখের অপারেশন একটা হয়েছে। আরও কয়েকটি অপারেশন করার কথা জানিয়েছেন চিকিৎসকরা।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ