মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের ‘নবীজি (সা.)-এর আদর্শ লালন করে বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করতে হবে’ ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ দলের সাবেক আমিরকে দেখতে হাসপাতালে বিকেএম মহাসচিব ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ ‘অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম’ সম্পত্তি হস্তান্তর আইনে সই না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান

ঈদ ঘিরে প্রস্তুতি চলছে ঢাকার পশুর হাটে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা। কয়েকদিন পরেই সারাদেশ থেকে রাজধানীতে কোরবানির পশু আসতে শুরু করবে। হাটগুলোতে বাড়বে ক্রেতাদের আনাগোনা। এই সময়টির অপেক্ষায় থাকেন খামারি থেকে শুরু করে পশু বিক্রেতাসহ অনেকেই। তাই পশুর হাট সাজানোর প্রস্তুতি চলছে জোরেসোরে।

পশুর হাট প্রস্তুতের কাজে নিয়োজিত একজন কর্মী বলেন, হাতে খুব বেশী সময় নেই। সারাদেশ থেকে পশু আসা শুরু হয়ে যাবে। তাই দ্রুত কাজ শেষ করতে হচ্ছে। অপর এক কর্মী জানান, এখানে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাজ চলে।

এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, এবছর দক্ষিণ সিটি করপোরেশনে একটি স্থায়ী পশুর হাট ও ১০টি অস্থায়ী পশুর হাট বসবে। তবে সংখ্যাটি একটি কমবেশি হতে পারে। ইতোমধ্যে ৯টি হাট চূড়ান্ত করা হয়েছে বলেও জানান তিনি।

অপরদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ৭টি হাট বসবে বলে জানায় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৩০ মে) রাজধানীর সচিবালয়ে এক সভায় ঈদ ঘিরে এই প্রস্তুতির তথ্য জানায় ঢাকা উত্তর সিটি করপোরেশন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ