মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের ‘নবীজি (সা.)-এর আদর্শ লালন করে বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করতে হবে’ ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ দলের সাবেক আমিরকে দেখতে হাসপাতালে বিকেএম মহাসচিব ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ

সরকারের ধারাবাহিকতা আছে বলেই দুর্যোগ মোকাবেলা সম্ভব হচ্ছে : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‌‘সরকার ও গণতন্ত্রের ধারাবাহিকতা আছে বলেই দেশের উন্নয়ন অগ্রগতি হচ্ছে, দুর্যোগ মোকাবেলা সম্ভব হচ্ছে এবং মানুষের পাশেও দাঁড়ানো সম্ভব হচ্ছে।’

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে পটুয়াখালীতে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে এক জনসভায় তিনি এসব কথা বলেন।

সরকারের ওপর সবাইকে আস্থা রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দুর্যোগ কাটিয়ে সবাই যেন নতুন উদ্যমে জীবন শুরু করতে পারে সেসব ব্যবস্থা করে দেওয়া হবে।’
তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে দুর্যোগ সহনীয় ঘর করে দেওয়া হবে, আওয়ামী লীগ সব সময় পাশে থাকবে, যা যা প্রয়োজন করে দেওয়া হবে।’

উল্লেখ্য, গত ২৬ মে রাত থেকে ২৭ মে শেষ রাত পর্যন্ত দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড় রিমাল। এর প্রভাবে ঝড়, বৃষ্টি ও জলোচ্ছ্বাসে দেশের বিভিন্ন জেলার মতো উপকূলীয় জেলা পটুয়াখালীতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ