মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের ‘নবীজি (সা.)-এর আদর্শ লালন করে বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করতে হবে’ ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ দলের সাবেক আমিরকে দেখতে হাসপাতালে বিকেএম মহাসচিব ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ

ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি পরিদর্শনে পটুয়াখালী যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত এই এলাকা পরিদর্শনে যাচ্ছেন বলে জানিয়েছেন পটুয়াখালীর জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে জেলা প্রশাসক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'আগামী ৩০ মে প্রধানমন্ত্রী পটুয়াখালী সফরে আসবেন।

রিমালের তাণ্ডবের পর এখন জেলার অবস্থা অনেকটা স্বাভাবিক। তাই আশ্রয়কেন্দ্র থেকে সব মানুষ বাড়িঘরে ফিরে গেছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, জেলায় তিন লাখ ২৭ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ ছাড়া ২৩৫ ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে।

কৃষির ক্ষতি হয়েছে ২৬ কোটি ২১ লাখ টাকার এবং মৎস্য খাতের ক্ষয়ক্ষতি হয়েছে ২৮ কোটি ৬৯ লাখ টাকার।

দেশের দক্ষিণাঞ্চলীয় উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় রিমাল। এতে সর্বোচ্চ ১১১ কিলোমিটার বেগে পটুয়াখালীর খেপুপাড়ার ওপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড়টি। এতে রাজধানীসহ ১০ জেলায় অন্তত ২১ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়া এর প্রবল আঘাতে ক্ষতিগ্রস্ত হয় দেশের অন্তত ১৯টি জেলা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পটুয়াখালী, ভোলা ও বাগেরহাট।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ