শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

ভারতে এমপি আনোয়ারুলের হত্যাকাণ্ড দুই রাষ্ট্রের কোনো বিষয় নয় : পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভারতে আমাদের দলের সংসদ সদস্যের মৃতদেহ পাওয়া গেছে। আমরা কূটনীতিক মিশনের মাধ্যমে এই বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছি। তার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল হোতাকে আমাদের ডিবি পুলিশ আটক করেছে।

তিনি আজ বুধবার (২২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনারে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে হত্যাকাণ্ডের ঘটনা বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় কোনো বিষয় নয়। মূল হোতাকে ডিবি পুলিশ আটক করেছে। কলকাতা পুলিশ দুজনকে আটক করেছে। এটা দুই রাষ্ট্রের কোনো বিষয় না।’

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন- এটা পরিকল্পিত হত্যা। আমরা কলকাতা মিশনের মাধ্যমে খোঁজখবর রাখছি। এ বিষয়ে আর কিছু বলতে চাই না’।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ