বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

‘একদলীয় বাকশালে বিশ্বাসী নয় বিএনপি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, একদলীয় বাকশাল যা দেশের ওপর জগদ্দল পাথরের মতো চাপিয়ে দেয়া হয়েছিল সেটাতে বিএনপি বিশ্বাসী নয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, স্বাধীনতার পক্ষে কাজ করেছে বিএনপি। বহুদলীয় এবং সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী দলটি সেদিকেই এগিয়ে যাবে। ১৭ বছরের আওয়ামী স্বৈরশাসনের পরে জনগণের ভোটে দুই-তৃতীয়াংশ মেজরিটি নিয়ে সরকার গঠনের মধ্য দিয়ে যে গণতন্ত্র ফিরিয়ে আনা হয়েছে তা রক্ষা করবে বিএনপি। 

এসময় গুঞ্জন শোনা যাচ্ছে আপনি রাষ্ট্রপতি হচ্ছেন—এ নিয়ে দলে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে সংবাদকর্মীদের প্রশ্ন এড়িয়ে যান মঈন খান।

 

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ