রবিবার, ০১ মার্চ ২০২৬ ।। ১৬ ফাল্গুন ১৪৩২ ।। ১২ রমজান ১৪৪৭

শিরোনাম :
গালফভুক্ত চার দেশের প্রতি‌নি‌ধির সঙ্গে পররাষ্ট্রস‌চিবের বৈঠক ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় খেলাফত মজলিসের বিক্ষোভ ‘খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের প্রতি স্পষ্ট অবজ্ঞা’ এবার রিয়াদে ভয়াবহ বিস্ফোরণ বাংলা একাডেমি পদক নেবেন মোহন রায়হান, তবে… মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মাঝে প্রবাসীদের খোঁজখবর নিলেন তারেক রহমান খামেনি হত্যায় তীব্র নিন্দা ও ক্ষোভ পীর সাহেব চরমোনাইয়ের ইরানে প্রতিরক্ষামন্ত্রী এবং সশস্ত্র বাহিনীর প্রধানসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত মিশরে আযহার ওয়েলফেয়ার সোসাইটির ‘সৌহার্দ্যের সিয়ামসন্ধ্যা’ অনুষ্ঠিত আয়াতুল্লাহ খামেনির লাশ উদ্ধারের দৃশ্য দাবি করে ছড়ানো ছবিটি ভুয়া!

হাছান মাহমুদ ও ডোনাল্ড লুর বৈঠকে যেসব আলোচনা হলো 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যেই ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।  

বুধবার বিকালে ডোনাল্ড লুর সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। এদিন সোয়া তিনটায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন লু। এরপর বিকাল সাড়ে তিনটায় বৈঠক শুরু হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাছান মাহমুদ। তিনি বলেন, বৈঠকে ভিসানীতি নিয়ে কোনো আলোচনা হয়নি। র্যাবের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হয়েছে। তবে এটি দীর্ঘ প্রক্রিয়ার বিষয় বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।  

পররাষ্ট্রমন্ত্রী হাছান বলেন, জিএসপি সুবিধা ফিরিয়ে দিতে চায় যুক্তরাষ্ট্র। তবে শ্রমনীতি সংশোধন করার আহ্বান জানিয়েছেন ডোনাল্ড লু। 

এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদের সঙ্গে বৈঠক শেষে ডোনাল্ড লু বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং সহিংসতা মুক্ত নির্বাচন অনুষ্ঠানের জন্য কঠোর পরিশ্রম করেছিল। আমরা সামনের দিকে তাকাতে চাই, পেছনের দিকে নয়। আমাদের সম্পর্ককে মজবুত করার জন্য উপায় বের করতে চাই। এজন্য আমি মন্ত্রীর সঙ্গে কথা বলেছি।

আমাদের দুই দেশের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ইস্যু আছে। যেমন র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা, শ্রম আইনের সংস্কার, মানবাধিকার এবং ব্যবসায়িক পরিবেশ সংস্কার। এ সম্পর্ক জোরদার করার জন্য আমাদের ইতিবাচক দিক নিয়ে সহযোগিতা বাড়াতে হবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ