সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
শর্ত সাপেক্ষে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জমিয়ত সভাপতি শাপলা হত্যাকাণ্ডে হাসিনাসহ অভিযুক্ত যে ৪১ জন ফিলিস্তিনে মসজিদ জ্বালিয়ে দিল অবৈধ ইহুদি বসতকারীরা শাপলা হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

সাড়ে ৪ হাজার ইমাম-মুয়াজ্জিনদের ঈদ সম্মানী দিচ্ছে ডিএনসিসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশেনের আওতাধীন প্রায় ২ হাজার ১৮৫ ইমাম ও ২ হাজার ১৪৭ মুয়াজ্জিনকে ঈদ সম্মানী দিচ্ছে সংস্থাটি। যেখানে একজন ইমাম ৩৫০০ টাকা এবং মুয়াজ্জিন পাবেন ২৫০০ টাকা।

শুক্রবার (৫ এপ্রিল) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসির প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুন উল হাসান একটি অফিস আদেশ জারি করে এই সম্মানী প্রদানের নির্দেশনা দিয়েছেন।

মোহাম্মদ মামুন উল হাসান জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশেনের আওতাধীন প্রায় ২১৮৫ ইমাম ও ২১৪৭ মুয়াজ্জিনকে ঈদ সম্মানী দিচ্ছে সংস্থাটি। যেখানে একজন ইমাম ৩৫০০ টাকা এবং মুয়াজ্জিন পাবেন ২৫০০ টাকা। এজন্য এক কোটি ৩০ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

তিনি জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১০টি আঞ্চলিক কার্যালয়ের নির্বাহী কর্মকর্তাদের অনুকূলে মেয়রের ঐচ্ছিক তহবিল খাত থেকে অগ্রিম বরাদ্দ করা হয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ