সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
শর্ত সাপেক্ষে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জমিয়ত সভাপতি শাপলা হত্যাকাণ্ডে হাসিনাসহ অভিযুক্ত যে ৪১ জন ফিলিস্তিনে মসজিদ জ্বালিয়ে দিল অবৈধ ইহুদি বসতকারীরা শাপলা হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

এবার ওমরাহ সংক্রান্ত খরচাদি পেমেন্টে করা যাবে মাস্টারকার্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

অনলাইনের মাধ্যমে ওমরাহ সংক্রান্ত যাবতীয় খরচাদি পেমেন্টে করা যাবে মাস্টারকার্ডে। প্রথমবারের মতো মাস্টারকার্ড ব্র্যান্ডেড মাল্টি-কারেন্সি প্রিপেইড ওমরাহ কার্ড চালু করেছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড। এই কার্ডের মাধ্যমে যারা পবিত্র ওমরাহ করতে সৌদি আরব যাবেন তারা খুব সহজেই দেশ থেকে অর্থ বৈধ উপায়ে সঙ্গে নিয়ে যেতে পারবেন।

জানা গেছে, এই কার্ড শুধু সৌদি আরবই নয়, মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতেও ব্যবহার করা যাবে। যেমন, এটিএম বুথ থেকে অর্থ উত্তোলনসহ অনলাইনের মাধ্যমে ওমরাহর সংক্রান্ত যাবতীয় খরচাদি যেমন ভ্রমণ, খাবার, বাসস্থান, চিকিৎসা সেবা ইত্যাদির জন্য নিরাপদে পেমেন্ট করার সুবিধা পাবেন ব্যবহারকারীরা। এ কার্ড দিয়ে বাংলাদেশেও সব ধরনের লেনদেন করা যাবে।

সম্প্রতি রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আনুষ্ঠানিকভাবে এই কার্ডের উদ্বোধন করেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ড. সৈয়দ ফারহাত আনোয়ার।

উল্লেখ্য, অন্যান্য সময়ের তুলনায় পবিত্র হজ পালন করতে ব্যয় বেড়ে যাওয়ায় এখন ওমরাহর দিকে ঝুঁকছেন অনেক মানুষ। এ থেকেই ওমরাহ প্রিপেইড কার্ড চালু করার বিষয়টি বিবেচনায় আনে ন্যাশনাল ব্যাংক। তবে, ওমরাহ প্রিপেইড কার্ডটি পবিত্র হজ পালনের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে।

 এছাড়া এই কার্ডের গ্রাহকদের জন্য কোনরূপ লোডিং ফি নেই। গ্রাহকদের কথা বিবেচনা করে এই কার্ডে কোনো ধরনের বার্ষিক কার্ড ফি বা লুকানো ফি রাখা হয়নি। কার্ড ইস্যু করার আবেদন প্রক্রিয়াও অনেক সহজ।

কার্ডটি ইস্যু করার ক্ষেত্রে গ্রাহকের টিআইএন ও ট্যাক্স রিটার্ন কাগজ জমা দেওয়ার প্রয়োজন নেই। কেবলমাত্র নির্দিষ্ট একটি ফরম পূরণের মাধ্যমে এবং ন্যূনতম তথ্য ও পাঁচ হাজার টাকা প্রাথমিকভাবে জমা দিয়ে ন্যাশনাল ব্যাংকের যেকোনো শাখা বা উপশাখা থেকে এই কার্ড ইস্যু করা যাবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ