সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
মক্তব ও হিফজখানার শিক্ষকদের প্রতি কিছু নিবেদন যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প

এমভি আব্দুল্লাহ জাহাজ উদ্ধার অভিযানে সোমালি পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সোমালি জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ দেশটির জিফলে উপকূলে অবস্থান করছে। স্থলভাগের সঙ্গে ওই জাহাজে থাকা জলদস্যুদের যোগাযোগ বিচ্ছিন্ন করতে অভিযান শুরু করেছে স্থানীয় পুলিশ। চারদিক থেকে ঘিরে ফেলা হচ্ছে। আর সমুদ্রের পাশে জাহাজটিকে নজরদারিতে রেখেছে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী ‘অপারেশন আটলান্টা’। খবর বিবিসি সোমালির

প্রতিবেদনে বলা হয়েছে, জলদস্যুরা যাতে সংগঠিত হতে না পারে এবং স্থলভাগ থেকে কোনো সাহায্য না পায় সে লক্ষ্যে বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে সোমালি পুলিশ। আর জাহাজের ওপাশে সমুদ্রে আন্তর্জাতিক বাহিনীর ঘেরাও রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্বায়ত্তশাসিত অঞ্চল পান্টল্যান্ড পুলিশের কমান্ডার মোহাম্মদ আলী আহমেদ মারদুউফ বলেন, এমভি আবদুল্লাহ এখন আছে জিফলের উপকূলীয় এলাকায়। জলদস্যুদের যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্য আমরা পূর্বাঞ্চলে একটি অভিযান শুরু করেছি, যাতে তারা এই এলাকার ভূমি থেকে আর কোনো সহযোগিতা না পায়।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ