শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

রোজার প্রথম জুমায় মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

|| হাসান আল মাহমুদ || 

পবিত্র মাহে রমজানের প্রথম জুমায় মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল নেমে এসেছে। মুসল্লিদের উপস্থিতিতে দেশের প্রতিটি মসজিদ প্রাণবন্ত হয়ে ওঠে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ রাজধানীর প্রতিটি মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

বেলা সোয়া ১২টার পর থেকেই মুসল্লিদের ঢল নামে মসজিদে। দুপুর পৌনে ১টা বাজতে না বাজতেই কানায় কানায় পূর্ণ হয় মসজিদের ভেতর ও বাহির প্রাঙ্গণ। মসজিদের ভেতরে জায়গা না পেয়ে রাস্তায় নামাজ পড়েন মুসল্লিরা।

আজ শুক্রবার (১৫ মার্চ) রমজানের প্রথম জুমায় প্রতিটি মসজিদেই এমন দৃশ্য দেখা গেছে বলে জানাে গেছে।

রাজধানীর চৌধুরীপাড়া শেখ জনুরুদ্দীন জামে মসজিদে নামাজ পড়তে আসা একজন মুসল্লি বলেন, রোজার প্রথম জুমা আজ, তাই তাড়াতাড়ি চলে এলাম। আল্লাহ যেন আমাদের সবার রোজা ও অন্যান্য সমস্ত কবুল করে নেন। রমজানের উসিলায় গুণাহগুলো মোছন করে দেন।

আরেক মুসল্লি বলেন, রমজান মাসের জুমায় সওয়াবের পরিমাণ অনেক বেশি। তাই কাজ শেষ করেই চলে এসেছি।

রাজধানী চৌধুরীপাড়া ইকরা মসজিদে আসা এক মুসল্লি বলেন,  রমজানে একটি নেক আমলে সত্তুর গুণ সওয়াব পাওয়া যায়। তাই মসজিদে আগে এসে কু্রআন তিলাওয়াত ও তাসবিহের আমল করি, বেশি সওয়াব পাওয়ার আশায়।

এদিকে, আওয়ার ইসলোমের বিভিন্ন জেলার প্রতিনিধিরা জানিয়েছেন মসজিদগুলোেতে মুসল্লিদের উপচে পড়া ঢলের কথা। 

তারা জানান, পবিত্র রমোনের প্রথম জুমায় মসজিদগুলোতে নেমে আসে মুসল্লিদের ঢল। মসজিদের ভেতরে জায়গা না পাওয়ায় রোদকে উপেক্ষা করে অনেককে রাস্তায়ও নামাজ পড়তে হয়েছে। তাদের মাঝে নেই কোনো বিরক্তির চাপ। একটি অমলিন আভা বিরাজ করেছিল মুসল্লিদের চেহারায়।

হাআমা/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ