সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর  

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

জরুরি স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় ফেরেন সাবেক এই প্রধানমন্ত্রী।

এর আগে বুধবার (১৩ মার্চ) রাতে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয় খালেদা জিয়াকে। সেখানে জরুরি বেশকিছু পরীক্ষার জন্য একদিন হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। সেইসব পরীক্ষা শেষে আজ বাসায় নিয়ে আসা হয়।

এই সময় খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ম্যাডাম কিছুটা সুস্থবোধ করায় মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তাকে বাসায় নিয়ে আসা হয়েছে।

তিনি বলেন, গতকাল ইফতারের পরে তাকে হাসপাতালে নেয়া হয়। তখন বেশকিছু পরীক্ষা করা হয়। আজও সকাল থেকে তার বেশকিছু পরীক্ষা করা হয়। একইসঙ্গে মেডিকেল বোর্ড তার চিকিৎসায় কিছু পরিবর্তন আনেন। আপাতত মেডিকেল বোর্ডের পরামর্শে আগের মতো বাসায় তার চিকিৎসা চলবে।

খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন। হাসপাতালে ৫ মাস থাকার পর গত ১১ জানুয়ারি তাকে গুলশানের বাসায় নেয়া হয়েছিল।

প্রসঙ্গত, কারাদণ্ডে দণ্ডিত বিএনপি চেয়ারপারসনকে ২০২০ সালে শর্তসাপেক্ষে মুক্তি দেয়া হয়। এরপর থেকে তিনি হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা নিচ্ছেন। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ