শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

রমজান মাসে খাদ্য ব্যবসায়ীদের প্রতি বিশেষ নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

আসন্ন রমজানে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে খাদ্য ব্যবসায়ীদের প্রতি বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

শনিবার (৯ মার্চ) এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জারি করেছে সংস্থাটি।

জারিকৃত নির্দেশনায় বলা হয়-

১। খোলা ও নোংরা পরিবেশে ইফতার সামগ্রী তৈরি ও পরিবেশন থেকে বিরত থাকুন।

২। বাসি বা পচা খাদ্য উপকরণ দিয়ে ইফতার সামগ্রী তৈরি করবেন না।

৩। সকল প্রকার খাদ্য ও খাদ্য উপকরণ স্বাস্থ্যসম্মতভাবে ঢেকে রাখুন।

৪। ইফতার সামগ্রী যেমন পেঁয়াজু, চপ, বেগুনি, জিলাপি, বুন্দিয়া, ফিরনি ইত্যাদি তৈরিতে কেমিক্যাল রং বা কাপড়ের রং ব্যবহার করবেন না। সর্বদা ফুডগ্রেড রং ব্যবহার করুন।

৫। ইফতার সামগ্রী প্রস্তুতে পোড়া তেল ব্যবহার করবেন না। পোড়া তেলে ভাজা খাবার গ্রহণের ফলে হৃদরোগের ঝুঁকি অনেক বেড়ে যায়।

৬। খবরের কাগজ বা কালিযুক্ত কাগজের তৈরি মোড়ক ব্যবহার করবেন না। কালিতে ক্ষতিকর রং ও পিগমেন্ট থাকে, যা মানবদেহের ক্যান্সার ও কিডনি রোগসহ নানাবিধ রোগ সৃষ্টি করতে পারে।

৭। ইফতার সামগ্রী প্রস্তুত ও পরিবেশনে নিয়োজিত খাদ্যকর্মীরা আবশ্যিকভাবে গ্লাভস, মাস্ক ও হেড কাভার পরিধান করুন।

সতর্কীকরণ বিজ্ঞপ্তির শেষে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিরাপদ খাদ্য আইন ২০১৩ ও সংশ্লিষ্ট বিধি–বিধানসমূহ মেনে চলার আহ্বান জানানো হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ