শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

রহমত আর নাজাতের আশায় মসজিদে সাধারণ মানুষের ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত। হাদিসের ভাষায় এ রাতকে লাইলাতুন নিসফে মিন শাবান বা মধ্য শাবানের রজনীও বলা হয়। মূলত আরবি শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে শবে বরাত বলে গণ্য করা হয়। সে হিসেবে রোববার (২৫ ফেব্রুয়ারি) শবে বরাত পালিত হচ্ছে। অনেকের কাছেই এ রাত ভাগ্য রজনী হিসেবেও বিবেচিত হয়। তাই মসজিদগুলোতে মহান আল্লাহর নৈকট্য লাভ ও ক্ষমার আশায় ঢল নেমেছে বিভিন্ন বয়সী মানুষের। কোরআন তেলাওয়াত, নফল ইবাদত-বন্দেগি, জিকির, দোয়া-মোনাজাত করে সময় পার করছেন তারা।

দেখা যায়, শবে বরাতকে কেন্দ্র করে তৈরি হয়েছে অন্যরকম ধর্মীয় এক আমেজের। শিশু, মধ্য বয়স্ক, বয়স্কসহ সব বয়সী মানুষের উপস্থিতিতে মসজিদগুলোতে তৈরি হয়েছে উৎসবের আমেজ। কেউ বসে কোরআন তেলাওয়াত করছেন, কেউ আদায় করছেন নফল নামাজ, কেউবা করছেন জিকির আবার কেউ মোনাজাতে আল্লাহর কাছে প্রার্থনা করছেন রহমত কিংবা ক্ষমা। এর বাইরেও বিভিন্ন সড়ক এবং মহল্লার গলিতেও পায়জামা-পাঞ্জাবি পরিহিত তরুণ ও শিশুদের সরব উপস্থিতি দেখা গেছে। এ ছাড়া মসজিদগুলোতে চলছে ইসলামের নানা বিষয় নিয়ে বয়ান।

অপরদিকে পবিত্র শবে বরাত উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ওয়াজ, দোয়া মাহফিল, পবিত্র কুরআন তিলাওয়াত, হামদ নাতসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ সন্ধ্যা থেকেই শুরু হয়েছে এসব কার্যক্রম। রাত ৮টা ৫০ মিনিটে ‘পবিত্র কুরআন ও হাদিসের আলোকে লাইলাতুল বরাতের শিক্ষা ও করণীয়’ শীর্ষক ওয়াজ করবেন মাদারীপুর জামেআতুছ সুন্নাহ শিবচরের মুহতামিম হযরত মাওলানা নেয়ামত উল্লাহ ফরিদী।

রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় ‘আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য অর্জনে করণীয়’ শীর্ষক ওয়াজ করবেন ঢাকার বাদামতলীর শাহাজাদ লেন জামে মসজিদের খতিব শায়খুল হাদিস মুফতি নজরুল ইসলাম কাসেমী। আর রাত ৩টা ১৫ মিনিটে ‘নফল নামাজের গুরুত্ব ও ফজিলত’ শীর্ষক ওয়াজ করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিজানুর রহমান।

সবশেষ আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে ভোর সাড়ে ৫টায়। মোনাজাত পরিচালনা করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিজানুর রহমান।

উল্লেখ্য, পবিত্র শবে বরাত উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এ উপলক্ষ্যে সোমবার (২৬ ফেব্রুয়ারি) সরকারি ছুটি থাকবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ