মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

সরকারি মাল দরিয়া মে ঢাল- বললে হবে না: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

সরকারি কাজে সাশ্রয়ী ও যত্নশীল হওয়ার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্টদের বলেছেন, যে কাজগুলো সরকার করে দেয়, সেগুলো রক্ষণাবেক্ষণ, যত্ন, এটা আপনাদেরই করতে হবে।

সরকারি মাল দরিয়া মে ঢাল- বললে হবে না। সরকার চলে কিন্তু জনগণের পয়সায়। যেটাই হোক, এটা জনগণের, মাথায় রাখতে হবে।  

রবিবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রকল্প নেওয়ার ক্ষেত্রে সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে সরকার প্রধান বলেন, আমাদের অনেক সরকারি অফিসারও থাকেন, নানা রকম বুদ্ধি-পরামর্শও দেন, আমাদেরও কেউ কেউ মনে করেন, এখানে একটা স্থাপনা করলেই তো ভালো একটা কমিশন পাওয়া গেল। বা কিছু পয়সা কামাই করা গেল। দয়া করে এ ব্যবস্থায় যাবেন না।

শেখ হাসিনা বলেন, আপনার এলাকার জন্য কোনটা করলে পরিবেশ সংরক্ষণ করা হবে, মানুষ উপকৃত হবে, সেগুলো দেখে প্রকল্প নিতে হয়। যত্রতত্র যেখানে সেখানে একটা কিছু করে ফেলে দেওয়া উচিত নয়। কোনো জলাভূমি, খাল, নদী এগুলো রক্ষা করতে হবে। প্রতিটি ক্ষেত্রে আমাদের অর্থ সাশ্রয় করতে হবে। অর্থ সাশ্রয় করে কাজ করতে হবে। যাতে জাতীয়ভাবে বাংলাদেশকে আরও উন্নত করা যায়।

তিনি বলেন, প্রকল্প গ্রহণ অগ্রাধিকার ভিত্তিতে করতে হবে। শুধু মাত্র একটা কাজ দিলাম, আর পয়সা পেল, এ চিন্তা করে দয়া করে কেউ প্রকল্প নেবেন না।

গ্রাম থেকে বর্জ্য ব্যবস্থাপনা শুরুর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্জ্য ব্যবস্থাপনা এখন থেকে গ্রাম পর্যায় থেকে যদি শুরু না করি, এগুলো একটা সমস্যা হবে। শহরগুলোতে কিন্তু এটা বিরাট সমস্যা হিসেবে দেখা দিয়েছে। বর্জ্য কোথায় ফেলবে, কী করবে, না করবে ... বর্জ্য ব্যবস্থাপনা এখন থেকে আমাদের নিতে হবে।

জনপ্রতিনিধিদের জনগণের সঙ্গে করা ওয়াদা পূরণ করার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, একজন নির্বাচিত প্রতিনিধি হিসেবে জনগণের কাছে যে ওয়াদা দিয়ে এসেছেন, সেটা আপনারা রক্ষা করবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী তাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহসহ (খোকন সেরনিয়াবাত) বেশ কয়েকজন জনপ্রতিনিধি বক্তব্য রাখেন।


 এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ