মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

পিলখানা হত্যাকাণ্ডের চূড়ান্ত বিচার শিগগিরই: স্বরাষ্ট্রমন্ত্রী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পিলখানার হত্যাকাণ্ডের চূড়ান্ত বিচার অল্প দিনের মধ্যে শেষ হবে। এটা সম্পূর্ণ বিচারিক কার্যক্রমের ওপর নির্ভর করছে। আশা করছি শিগগিরই চূড়ান্ত বিচারটাও আমরা দেখবো।’

রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানীর সামরিক কবরস্থানে পিলখানার শহীদদের কবরে পুস্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘পিলখানায় একটি বড় হত্যাকাণ্ড হয়েছিল। বিচারের জন্য এগুলোকে একটা শেফে আনতে হবে। তদন্ত সম্পূর্ণ করা একটা বিরাট কর্মকাণ্ড ছিল। এগুলো শেষ হয়েছে। আপনারা দেখেছেন প্রাথমিক একটা বিচার হয়েছে। চূড়ান্ত বিচার হয়তো অল্প দিনের মধ্যে শেষ হয়ে যাবে।’

তিনি বলেন, ‘আদালত যে সিদ্ধান্ত নেবেন, সেটিই চূড়ান্ত। আমাদের আদালত এখন স্বাধীন, সে অনুযায়ী একটি ন্যায্য বিচার হবে, এটাই আমাদের প্রত্যাশা।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখানে কারও গাফিলতি নেই। আমি আগেই বলেছি, এটা বিরাট হত্যাকাণ্ড ছিল। সবগুলো সঠিকভাবে তদন্ত শেষে বড় ধরনের বিচারকার্য পারিচালিত হয়েছিল। তাই সময় লেগেছে।'

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ