মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ফি’লি-স্তি’ন ইস্যুতে ওআইসির সম্মেলনে যোগ দিতে তুরস্কে তথ্য প্রতিমন্ত্রী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর তথ্যমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে আজ তুরস্কের উদ্দেশে রওনা হয়েছেন।

শুক্রবার সকালে তুর্কি অ্যায়ারলাইন্সের একটি ফ্লাইটে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

সফরকালে প্রতিমন্ত্রী আগামীকাল (২৪ ফেব্রুয়ারি) ওআইসি সদস্য দেশগুলোর তথ্যমন্ত্রীদের ইসলামিক সম্মেলনের বিশেষ অধিবেশনে যোগ দেবেন।

এবারের অধিবেশনের প্রতিপাদ্য হচ্ছে, ‘ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্বের সময় সাংবাদিকদের বিরুদ্ধে ইসরায়েল সরকারের বিভ্রান্তি এবং শত্রুতা।’

মোহাম্মদ আলী আরাফাত একই দিনে কাতার ও তুরস্কের তথ্যমন্ত্রীদের সঙ্গেও সাক্ষাৎ করবেন। এছাড়া ২৫ ফেব্রুয়ারি তিনি তুর্কি রেডিও ও টেলিভিশন অফিস পরিদর্শন করবেন।

প্রতিমন্ত্রী তার তুরস্ক সফর শেষে ২৮ ফেব্রুয়ারি বুধবার দেশে ফেরার কথা রয়েছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ