বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

রমজানে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা : সালমান এফ রহমান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেছেন, দেশে এখন ডলারের কোনো সংকট নেই। আসছে রমজানে কোন অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহীতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সালমান এফ রহমান বলেন, ‘ডলারের এখন কিন্তু ওই ধরনের সংকট নেই। কিছুদিন আগে ডলার পাওয়াই যাচ্ছিল না। এখন কিন্তু ডলার আছে। ডলারের কোন সংকট নেই।

রেটটা বেশি আছে, সেটাও নিয়ে আমার ব্যাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে কথা হয়েছে। তিনিও কিছু পদক্ষেপ নিয়েছেন। আশা করি দ্রুত সময়ের মধ্যে ডলারের রেট একটা জায়গায় দাঁড়াবে।’

আসন্ন রমজানে অসাধু ব্যবসায়ীরা পণ্যমূল্য বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘অসাধু ব্যবসায়ীরা যে কাজটা করে, তার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

গতকালই সংসদে আমার খাদ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। কয়েকদিনের মধ্যে উনি সারাদেশের ডিসি-এসপিদের ঢাকায় ডাকছেন। তাদেরকে উনি নির্দেশ দেবেন কীভাবে ব্যবস্থা নেওয়া হবে।’

রমজান সুন্দরভাবেই শেষ হবে আশা প্রকাশ করে সালমান এফ রহমান বলেন, ‘রমজানের আগে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ার প্রশ্নগুলো হয়। আবার রমজান ইনশাল্লাহ খুব সুন্দরভাবেই শেষ হয়।

আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, এই রমজানও ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা ভালভাবেই কাটাব। কোন সমস্যা হবে না। দোকানদাররা পণ্য যদি মজুতও করে, তাহলে সেটা যদি সে রমজানে না ছাড়ে তাহলে তো তার লোকসান হয়ে যাবে। ওই সময় যদি সে মালটা না ছাড়ে, তাহলে রমজানের পরে সেটা নষ্ট হয়ে যাবে। তাই তাকে বিক্রি করতেই হবে। তখন আর বেশি দাম নেওয়া যাবে না। তাই কোন সমস্যা হবে না।’

সালমান এফ রহমান এ দিন রাজশাহীর বায়া এলাকায় আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ আয়োজিত ৩৪তম তাবলীগী ইজতেমা পরিদর্শনে আসেন। ইজতেমা ময়দানে যাওয়ার আগে আমচত্বর এলাকায় তিনি আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের মহতরাম আমীরে জামাআত অধ্যাপক ড. মুহম্মদ আসাদুল্লাহ আল গালিবের কার্যালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাতে যান। সৌজন্য সাক্ষাৎ শেষে সংসদ সদস্য সালমান এফ রহমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ