মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

আগে মানুষ এক বেলা খাওয়ার আশা করতো, এখন আল্লাহর রহমতে ৪ বেলা খায়: প্রধানমন্ত্রী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে এক সময় মানুষ একবেলা খাওয়ারের আশা করতো। এখন আল্লাহর রহমতে তিন-চার বেলা খাবার খায়। দেশের মানুষ এখন ভাত নয়, দুধ-ডিম-পেঁয়াজ আর পাঙ্গাস মাছের অভাব বোধ করে। মানুষের খাবারের চাহিদা বেড়েছে। চাহিদার পাশাপাশি উৎপাদনও বেড়েছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে গণভবনে মিউনিখ নিরাপত্তা সম্মেলন নিয়ে এক সংবাদ সম্মেলন এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, পনের বছর আগে ভাতের হাহাকার ছিল। ভিক্ষুকরা তখন ভাতের ফেন চাইতো। এখন তা নেই। কৃষিতে ৪৫ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছি। বাংলাদেশে কৃষিতে বিপ্লব ঘটেছে। এ কারণে এক সময় শীতকালে লাউ খাওয়ার চিন্তা করা হতো। কিন্তু এখন সারা বছর লাউ পাওয়া যায়। কৃষিতে আমরা ভর্তুকি দিচ্ছি। পণ্যের দাম কমালে কৃষক দাম পায় না। তবে হ্যাঁ, সীমিত বেতনের লোকজনের জন্য কষ্ট হচ্ছে। মজুতদারি থেকে বাজার রক্ষা করতে হবে।

সরকারকে বিপদে ফেলার জন্য যারা অবৈধভাবে পণ্য মজুত করে বাজার অস্থিতিশীল করতে চায়, তাদেরকে গণধোলাই দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, নির্বাচন ঠেকানোর পরিকল্পিত চক্রান্ত ছিল। নির্বাচন ঠেকাতে না পেরে দ্রব্যমূল্য বাড়ানোর চক্রান্ত করে সরকারকে বিপদে ফেলতে চাওয়া হয়েছিল।

প্রধানমন্ত্রী বলেছেন, দেশে দুর্ভিক্ষের ষড়যন্ত্র এখনও আছে; নির্বাচন যারা চায়নি তারাই এই চক্রান্ত চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, নির্বাচন ঠেকানোর পরিকল্পিত চক্রান্ত ছিল। নির্বাচন ঠেকাতে না পেরে দ্রব্যমূল্য বাড়ানোর চক্রান্ত করে সরকারকে বিপদে ফেলতে চাওয়া হয়েছিল।

দ্বাদশ সংসদ নির্বাচনে জিতে টানা চতুর্থবারের মত সরকার গঠনের পর প্রথমবারের মত সংবাদ সম্মেলনে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে গত ১৫ ফেব্রুয়ারি ঢাকা ছাড়েন। মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের সভাপতির আমন্ত্রণে সেখানে যান তিনি।

চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার জার্মানিতে অবস্থানকালে মিউনিখ নিরাপত্তা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা। পাশাপাশি তিনি কয়েকজন বিশ্বনেতার সঙ্গে বৈঠক করেন। সফর শেষে গত ১৯ ফেব্রুয়ারি তিনি দেশে ফিরে আসেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ