মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

গা’জা-য় যু’দ্ধবিরতির প্রস্তাবে যু’ক্তরা’ষ্ট্রের ভেটো গভীর হতাশার : পররাষ্ট্রমন্ত্রী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

গাজা উপত্যকায় মানবিক যুদ্ধ বিরতির আহ্বানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো প্রদান গভীর হতাশাব্যাঞ্জক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অস্ট্রেলিয়ার হাইকমিশনার, মিসর ও সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন মন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, গাজায় সত্যিকার অর্থে মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হচ্ছে। নারী ও শিশুদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। এটি স্পষ্টত আন্তর্জাতিক আইনকানুনের লঙ্ঘন। শুধু তাদের হত্যা করা হচ্ছে তা নয়, সেখানে মৌলিক প্রয়োজনগুলো পরিকল্পিতভাবে ব্যাহত করা হচ্ছে। হাসপাতালে হামলা চালানো হচ্ছে। এগুলো কোনো আইনের মধ্যে যায় না।

তিনি বলেন, সেই প্রেক্ষিতে জাতিসংঘে যুদ্ধ বিরতির যে প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। সেখানে আমাদের অত্যন্ত বন্ধুপ্রতিম রাষ্ট্র যুক্তরাষ্ট্রের ভেটো সত্যিই গভীর হতাশাব্যঞ্জক।

মন্ত্রী বলেন, বিভিন্ন সময় ইসরায়েলের পক্ষে অনেকে বক্তব্য দিয়ে বলে তাদের নিরাপত্তা নিশ্চিত করা দরকার। তাহলে নারী-শিশুদের যে নির্বিচারে হত্যা করা হচ্ছে তাদের নিরাপত্তা কোথায়, ফিলিস্তিনের অধিকার কোথায়। আমরা কোনো জায়গায় যুদ্ধ চাই না। আমরা চাই সবখানে যুদ্ধ বন্ধ হোক।

প্রসঙ্গত, গাজা উপত্যকায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবে ভেটো দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) নিরাপত্তা পরিষদে ওই খসড়া প্রস্তাবের ভোট অনুষ্ঠিত হয়। পরিষদের ১৫ সদস্য দেশের মধ্যে ১৩টিই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। ভোটদানে বিরত ছিল আরেক স্থায়ী সদস্য যুক্তরাজ্য।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ