মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

দেশের মানুষ তো না খেয়ে মারা যাচ্ছে না : অর্থমন্ত্রী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, ‌‘বিদেশি ঋণের সুদ পরিশোধে দেশের অর্থনীতি কিছুটা চাপে আছে। মূল্যস্ফীতি নিয়ে কিছুটা অস্বস্তিতে আছে। তবে দেশের মানুষ তো না খেয়ে মারা যাচ্ছে না।’

আজ বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এর আগে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বাংলাদেশের মিশন প্রধান আবদুসাত্তর এসোয়েভ অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেন।

অর্থমন্ত্রী বলেন, ‘বর্তমানে অর্থনীতিতে নানামুখী চাপ আছে, সেসব নিয়েই চলতে হচ্ছে। পরিস্থিতির উন্নয়নে কাজও করা হচ্ছে। ডলার সংকট ছিল কিন্তু তাতে সবকিছু আটকে নেই। এলসিও খোলা হচ্ছে।’

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ