বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

আলজেরিয়ার পর ইরানেও বিশ্বজয় করল হাফেজ বশির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

এবার ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয় করল বাংলাদেশের ক্ষুদে হাফেজ বশির আহমাদ।

বুধবার (২১ ফেব্রুয়ারি) রাতে তার শিক্ষক হাফেজ ক্বারী নেছার আহমাদ আন নাছিরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত সোমবার ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ৩০ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে হাফেজ বশির।

বশির শায়খ আন নাছিরি প্রতিষ্ঠিত মারকাযুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র। মাদরাসাটি রাজধানীর যাত্রাবাড়ীতে অবস্থিত।

মাত্র ১০ দিন আগেই আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে হাফেজ বশির। পাশাপাশি ২০২১ সালে এন টিভিতে সে প্রথম হয়েছিল এবং ২০২২ সালে হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের প্রতিযোগিতায়ও তার প্রথম স্থান অর্জন করার রেকর্ড রয়েছে।

শায়খ নেছার আহমাদ আন নাছিরি হাফেজ বশিরসহ তার সকল ছাত্র ও মাদরাসার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ